ঝিনাইদহে সাংবাদিক কাজল-সোহাগের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ

আপলোড তারিখঃ 2020-11-22 ইং
ঝিনাইদহে সাংবাদিক কাজল-সোহাগের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে আদালতে মানহানী মামলার অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার সাংবাদিক ও সাধারণ জনগণ। গতকাল শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে এ কর্মসূচি শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ঝিনাইদহ ছাড়াও হরিণাকুণ্ডু, কালীগঞ্জ ও কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সাংবাদিকদের সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। একই সময় পুলিশ বক্সের সামনে ঝিনাইদহ রিপোর্টার ইউনিটের নেতৃবৃন্দ পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অন্যদিকে মহেশপুর শহরের থানা মোড়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে গণমাধ্যমের কর্মীরা শহরের প্রেরণা-৭১ চত্বরে জড়ো হতে থাকেন। সমাবেশে অন্যদের মধ্যে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারেক, দৈনিক সময়ের সমীকরণের জাহিদুল হক বাবু, অনলাইন দৈনিক বিদ্রোহী ডটকমের সম্পাদক ওমর আলী সোহাগ, সামাজিক ও রাজনৈতিক কর্মী সিরাজুল হক, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটের আব্দুস সামাদ, আব্দুস সালাম, কামাল হোসেন, হাবিব চৌধুরী, তারেক, ফিরোজ, বদিউজ্জামান, হরিণাকুণ্ডুর সাংবাদিক জাফিরুল ইসলাম, বিউটিফুল ঝিনাইদহের নায়েব আলী, মানবতার ফেরিওয়ালা খ্যত তারেক মাহমুদ জয়, ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সাফওয়ান আব্দুল্লাহ অনিক, হারুন অর রশিদ, কোটচাঁদপুর রিপোর্টার ইউনিটির সভাপতি মামুনুর রশিদ সুমন, সম্পাদক জাহিদ জামান, তথ্যানুসন্ধানের আবুল বাশার, আরিফুল ইসলাম, সোহাগ মিয়া, দৈনিক নবচিত্রের কোটচাঁদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম ও আজকের বসুন্ধারার বাবলুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করেন সাংবাদিক এম মাহফুজুর রহমান, কোরবান আলী ও এস এ আকরাম। কর্মসূচিতে সাংবাদিক জনতার প্রতিনিধিরা অবিলম্বে মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান। উল্লেখ্য কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরিচ্যুত মাঠকর্মী আজির আলী গত ১৬ নভেম্বর আদালতে মামলার জন্য অভিযোগ দায়ের করেন। তার আগে ব্যাংকটির ম্যানেজার শ্রী শৈলেন বিশ্বাসকেও বরখাস্ত করা হয়েছে। ঋন জালিয়াতির খবর মিডিয়ায় প্রকাশিত হলে দায়ী ব্যক্তিরা ব্যাংকের ক্যাশে বিভিন্ন সময় ২৭ লাখ টাকা ফেরৎ দেন। তাছাড়া সাময়িক বরখাস্তকৃত ম্যানেজার শৈলেন বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরিচ্যুত মাঠকর্মী আজির আলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংকের প্রধান কর্যালয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)