চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের প্রচারণা

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের প্রচারণা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে রশিদ-শাহান প্যানেল চুয়াডাঙ্গা শহরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে। গতকাল শুক্রবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন রশিদ-শাহান প্যানেলের প্রার্থীরা। রেডক্রিসেন্ট নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. মোল্লা আব্দুল রশিদ, সেক্রেটারি পদে শহীদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, খলিলুর রহমান ও হাফিজুর রহমান হাপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীরা আজীবন সদস্য কলেজ শিক্ষক আব্দুর রফিক মল্লিক, সিঅ্যান্ডবিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মন্ডল, বিশিষ্ট ঠিকাদার আব্দুল হামিদ মণ্টু ও ভিমরুল্লার ব্যবসায়ী শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রেডক্রিসেন্ট উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রশিদ-শাহান প্যানেলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)