চুয়াডাঙ্গায় পিকাপের ধাক্কায় পাখিভ্যানের চার যাত্রী আহত

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
চুয়াডাঙ্গায় পিকাপের ধাক্কায় পাখিভ্যানের চার যাত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে গুড় কিনতে আসার পথে পিকাপের ধাক্কায় পাখিভ্যানের চার যাত্রী গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দশমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মৃত সুকুন্দকুড়ির ছেলে বলাই (৭০), মৃত ইছহাক মণ্ডলের ছেলে উজ্জ্বল (৩৫), মৃত মাহাতাব মির্জার ছেলে মোয়াজ্জেম (৫৬) ও জনৈকের ছেলে আনোয়ার হোসেন (৭৫)। জানা গেছে, গতকাল সকালে শৈলকুপা থেকে পাখিভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের হাটে গুড় কিনতে আসছিলেন ওই যাত্রীরা। পথের মধ্যে দশমাইল বাজারে পৌঁছালে একটি পিকাপ ধাক্কা দেয় পাখিভ্যানকে। এতে পাখিভ্যানের চার যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)