ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৭ জন আটক

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৭ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে বিজিরি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের মৃত শেখ আজিজের ছেলে আলমাস শেখ (৩৭), শেখ আফজাল (৩০), আলমাস শেখের স্ত্রী রেশমা বেগম (৩০), শেখ আফজালের স্ত্রী মিম বেগম (২২), ছেলে রবিউল ইসলাম (০৬), আলমাস শেখের মেয়ে রিমা আক্তার (০৪) ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার (২৪)। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)