মিসেস ইলা হকের ইন্তেকাল, নানা মহলের শোক

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
মিসেস ইলা হকের ইন্তেকাল, নানা মহলের শোক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা, চুয়াডাঙ্গা কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি ও চুয়াডাঙ্গা আলী নূর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মিসেস ইলা হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রকার সকাল সাতটার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মরহুমা ইলা হক চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ার স্থায়ী বাসিন্দা এবং জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম আসাদুল হক জোয়ার্দ্দার ওরফে খোকা মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষিকা হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় এবং চুয়াডাঙ্গার সুনামধ্য গুণীজন। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত করণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বেশ কিছুদিন ধরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, মরহুমা ইলা হকের মরদেহ গতকাল সন্ধ্যায় বাড়িতে পৌঁছালে তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন মানুষ। মৃত্যুকালে তিনি নাতী-নাতনি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুধিসমাজের প্রতিনিধিরা। গতকাল বাদ এশা চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)