আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সাহিত্য পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন, সাহিত্যিক ও সাংবাদিক নারায়ণ ভৌমিক। নবীণ কবি, সাহিত্যিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুন নাহার শোভা। আলোচনা সভা শেষে কৌতুক, কবিতা আবৃত্তি ও সাহিত্য ও সংস্কৃতিসহ সংগীত পরিবেশন আড্ডায় অংশগ্রহণ করেন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাহিত্য লেখক আজিজ মোহাম্মদ জুনিয়র, প্রচার সম্পাদক ও কবি আব্দুল হামিদ ফকির, নবগত সদস্য ও কবি নাঈমুর রহমান, আক্তারুল ইসলাম ইকবাল, কাজী শাকিরুল ইসলাম, ইকরামুল হোসেন, সোহেল হোসেন,মাহমুুদুর রহমান, মোল্লা রিয়াজ উদ্দীন আহমেদ বাদশা, ইসমাইল হুসাইন, মোল্লা রাজাসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)