আমি মেয়র হিসেবে নিজেকে কখনো ভাবিনি

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
আমি মেয়র হিসেবে নিজেকে কখনো ভাবিনি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু উঠান বৈঠক করেছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাহাদুরপাড়ায় তিনি এ উঠান বৈঠক করেন। উঠান বৈঠককালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘উন্নয়ন মুখে বলে হয় না। উন্নয়ন করতে হলে কাজ করতে হয়। আর মানুষের জন্য সবাই কাজ করে না। কেউ কেউ আছেন, উন্নয়নের নামে প্রহসন করেছেন। সময়ের থেকেও বেশি দায়িত্বে থেকে এমন উন্নয়নই করেছে, যাতে মানুষ উপকৃত হওয়ার পরিবর্তে অপকৃত হয়েছে। আমি মেয়র হিসেবে নিজেকে কখনো ভাবিনি। একজন পৌর সেবক হিসেবে সব সময় নিজেকে ভেবেছি এবং পৌর সেবক হিসেবেই কাজ করে চলেছি। কারো সাথে খারাপ ব্যবহার করিনি। আমি সব সময় পৌরবাসীর কথা ভেবেছি। আমি কোনো পৌরবাসীর ঘাড়ে ধাক্কা দিইনি। পৌরসভার আগের সেবার মানের থেকে এখনকার সেবার মান অনেক ভালো। মানুষেরা মন খুলে আমার সাথে কথা বলতে পারে। আমি কাউকে ধমকায় না।’ তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে আমি একটি হলফনামা দিয়েছি। এই নির্বাচনেও একটি হলফনামা দিব। আমার সম্পদের পরিমাণ আপনারা দেখবেন। আমি কোনো অবৈধ সম্পদ তৈরি করিনি। আপনারা আরও কয়েকটা হলফনামা দেখবেন। তাদের আগের দিনের কথা মনে মনে স্মরণ করবেন এবং বর্তমানের সাথে নিজেরাই মিলিয়ে দেখবেন। আমি বর্তমান পরিষদে চুয়াডাঙ্গা পৌরসভায় যেসব উন্নয়মূলক কাজ করেছি, তা আগে কেউ কখনো করেনি। আমার পরিষদের মাধ্যমে সর্বোচ্চ কাজ হয়েছে।’ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমির, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ছোট, ভনা, মিণ্টু, ঝণ্টু, মিরাজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)