বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সরবরাহ বৃদ্ধির কারণে দামও কমতে শুরু করেছে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে রয়েছে দামের বেশ সামাঞ্জস্যতা। দীর্ঘদিন পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাঁচাবাজার ও শহরতলীর বাজারগুলোতে আগের চেয়ে ভালো মানের শাক-সবজির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দামেরও তেমন কোনো তারতম্য না থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাধ্যে। দাম কমতে শুরু করেছে পেয়াঁজেরও। বাজার ঘুরে দেখা যায় লাউ, ছিম, বেগুন, ফুলকপি, ধনেপাতা, লাল শাক, পালং শাক, মুলা, পটল, টমেটোসহ সব সবজির দাম আগের চেয়ে কম। কালীগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা অনজুল বিশ^াস জানান, ‘গত সপ্তাহ থেকে এ সপ্তাহে সবজির জোগান বেশি থাকায় বেশির ভাগ সবজির দাম অনেকটাই কম, আবার ক্রেতাও বেশি। আমরা মাঝারি লাউ প্রতি পিচ ১০ থেকে ১৫ টাকা দরে ক্রয় করে ২০ টাকা করে বিক্রি করছি। শিম ৪৫ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, ফুলকপি ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ৮০ থেকে ১০০ টাকা, পালং শাক ৭ থেকে ১০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকার মধ্যেই সবজি কেনাবেচা হচ্ছে। একই বাজারের আরেকজন খুচরা বিক্রেতা সোহাগ জানান, এবার কৃষকের সবজির আবাদ অনেকটাই ভালো। শীতকালীন সবজি হিসেবে আমদানীও যথেষ্ঠ ভালো, দামও কম। দাম কমেছে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, আদারও। শহরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে সবজি পরিবহন করতে পারছেন সাধারণ কৃষক। এ কারণে অনেকটায় স্বস্তি ফিরে এসেছে শীতকালীন সবজি বাজারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)