ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস : ঝিনাইদহে গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদী পশুর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার শৈলকুপার কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ঝিনাইদহ ‘তারুণ্যের বন্ধন’ যুব সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন কুঠিদুর্গাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক ডা. শাহাদত হোসেন, পরিতোষ চন্দ্র মিত্র, ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ, প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান মিজু, তারুণ্যের বন্ধন সংগঠনের আহ্বায়ক আল আমিন খান সোহেল, সদস্য ফিরোজ আলী, হাসানুজ্জামান, জিল্লুর রহমান, শিমুল হোসেন, জুনিয়র রহমান, ইজাজুল হোসেন প্রমুখ। ভেটেরিনারি কলেজ ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় দিনব্যাপী ওই এলাকার ১০টি গ্রামের দরিদ্র কৃষকদের গরু-ছাগলের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে ওষুধ ও তড়ক, খোড়া, পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে ৫ শতাধিক পশুর চিকিৎসা প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)