চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন শাখা পরিদর্শনে ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন শাখা পরিদর্শনে ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস, সদর থানা, পুলিশ অফিস (হিসাব শাখা), জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যায়ক্রমে এসব তিনি পরিদর্শন করেন। এর আগে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন শেষে পুলিশ লাইনস ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা বার্ষিক পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে পুলিশের কাক্সিক্ষত সেবার মান বৃদ্ধিতে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সবাইকে অধিক আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বার্ষিক প্যারেড এবং বিভিন্ন অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)