সরোজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলাহি মণ্ডলের স্ত্রীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
সরোজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলাহি মণ্ডলের স্ত্রীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর পশ্চিমপাড়ার বীর মুক্তিযোদ্ধা ইলাহি মণ্ডলের স্ত্রী শাহিদা বেগম ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর গ্রামের পশ্চিম পাড়ার ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ আব্দুল আলিম এবং সিন্দুরিয়া ক্যাম্প আইসি ইকবাল আহম্মেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)