আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদাতে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদাতে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গার পাইকপাড়া বাজারের রহমান ফার্মেসি মালিককে ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় দুইশত টাকা, ফাইম মেডিকেল হল মালিককে ড্রাগ লাইসেন্স না থাকায় এক হাজার টাকা, রনি স্টোরের মালিককে ট্রেড লাইসেন্স না থাকায় এক হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় দুই মুুদি দোকান মালিককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা সহযোগিতায় ছিল পাইকপাড়া পুলিশ ক্যাম্পের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)