আলমডাঙ্গায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
আলমডাঙ্গায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার বন্ডবিলে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাকিম মোল্লা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গার বন্ডুবিল গেটপাড়ার এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা রাকিম মোল্লাকে উদ্ধার করে আলমডাঙ্গা সেফা ক্লিনিকে নিলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিম মোল্লা আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেটপাড়ার আলিম মোল্লার ছেলে। জানা যায়, গতকাল সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার পূর্বে ব্যাডমিন্টন কোটের বাতি জালানোর জন্য বৈদ্যুতিক তার সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাকিম মোল্লা। এ সময় স্থানীয় ব্যক্তিরা বৈদ্যুতিক মেইন সংযোগ বন্ধ করে রাকিম মোল্লাকে উদ্ধার করে আলমডাঙ্গার সেফা ক্লিনিকে নিলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)