গাংনীতে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
গাংনীতে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে গাংনীতে আনসার ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের ইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সনদপত্র বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনদপত্র বিতরন কর্মসূচি আয়োজন করে গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাধ্যে সনদ পত্র বিতরণ করেন মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা নাসির উদ্দিন, ভিডিপি সদস্য মনিরা খাতুন, জিয়াউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)