মেহেরপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এক ব্যক্তির জেল

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
মেহেরপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এক ব্যক্তির জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণার দ্বায়ে বগা নামের এক ব্যক্তিকে ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্রাপ্ত বগা মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২০ এপ্রিল মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহণ করেন, পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ার পরও টাকা ফেরত না দেওয়াই দেলোয়ার হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ:বি: ৪০৬/৪২০/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ২০১৮। মামলায় মোট ৪ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। এতে বগা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ শাস্তি প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)