মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৭টি পদের ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা নির্বাচন কমিশনার বরাবর এ মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক পদে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য পদে অ্যাড. খন্দকার আব্দুল মতিন, আসকার আলী, আব্দুর রব বিশ্বাস, শামীম আরা হীরা, অ্যাড. শফিকুল আলম, জিয়া উদ্দিন বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সদস্যপদে যদি কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তবে শুধুমাত্র সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)