মেহেরপুরে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের সশ্রম কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
মেহেরপুরে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কাড়াদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার এ রায় ঘোষণা করেন। ৬ মাসের কাড়াদণ্ডপ্রাপ্ত আসামি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের হামিজ উদ্দিনের ছেলে আনসার আলী। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ গাঁজাসহ আনসার আলীকে আটক করে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১)এর (ক) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার জি আর নং ৪৪১/২০১৫। গতকাল স্বাক্ষীদের স্বাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)