কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হারনিয়ার অপারেশন

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হারনিয়ার অপারেশন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হারনিয়ার অপারেশন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে হারনিয়ার অপারেশন করেন ডাক্তার এম এ কাফী। রোগীর নাম যুথিকা দাস। তিনি কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের অধির দাসের মেয়ে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা জানান, এর আগে কখনোই এই হাসপাতালে হারনিয়ার অপারেশন করা হয়নি। এই প্রথম এখানে হারনিয়ার অপারেশন করা হলো। রোগী এখন অনেক সুস্থ। রোগীর স্বজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব প্রভাত কুমার দাস জানান, ‘উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এরকম অপারেশন হওয়া দেশের চিকিৎসার ব্যবস্থার জন্য সুখবর। অপারেশনের সময় আমি ছিলাম। অপারেশন করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।’ চিকিৎসক এম এ কাফী জানান, অপারেশনটি বেশ জটিল। তবে এই হাসপাতালে প্রথম এই অপারেশনটি করা হলো। আশা করছি পরে আরও এ ধরনের অপারেশ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)