জীবননগরে বকুল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-11-20 ইং
জীবননগরে বকুল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বকুল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর স্কুলমাঠে এ খেলার উদ্বোধন করা হয়। সীমন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডি মোহাম্মদ নজরুল ইসলাম খান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)