মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-11-19 ইং
মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে আরও ৬ প্রার্থী মনোনপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদের কাছ থেকে সাধারণ সম্পাদক পদে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা এবং নির্বাহী সদস্য পদে অ্যাড. খন্দকার আব্দুল মতিন, আসকার আলী, মিজানুর রহমান রানা, আব্দুর রব ও সাফুয়ান আহমেদ রূপক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে সদস্য পদে মোট ৯ জন প্রার্থী হওয়ার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন। মনেনয়নপত্র সংগ্রহের বুধবার শেষ দিন পর্যন্ত ভাইস চেয়ারম্যানের ১টি পদে একজন, সেক্রেটারির ১টি পদে একজন এবং নির্বাহী সদস্যের ৫টি পদের বিপরীতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৭টি পদে মোট প্রার্থী সংখ্যা ১১ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)