রশিদ-শাহান প্যানেলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-19 ইং
রশিদ-শাহান প্যানেলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
রেডক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে চলছে প্রচার-প্রচারণা নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে রশিদ-শাহান প্যানেল জীবননগর উপজেলার ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে। গতকাল বুধবার প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন রশিদ-শাহান প্যানেলের প্রার্থীরা। রেডক্রিসেন্ট নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. মোল্লা আব্দুল রশিদ, সেক্রেটারি পদে সহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, খলিলুর রহমান ও হাফিজুর রহমান হাপু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসময় নির্বাচনে প্রার্থীরা জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার, সন্তোষপুরের সেলিম রেজা, রায়পুরের শিক্ষক রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া বাজারের ডা. খন্দকার মিজানুর রহমান ও মোতাহারুল ইসলাম চঞ্চল, কুলতলার গোলাম রসুল, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাংবাদিক আকিমুল ইসলামসহ আজীবন সদস্যদের সঙ্গে দেখা করে রশিদ-শাহান প্যানেলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)