ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীর বৈধ লাইসেন্স না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরে হার্ডওয়ারের দোকানে এ আদালত বসানো হয়। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুর হার্ডওয়ারের দোকনে ডিজিটাল পাল্লা ও লাইসেন্স না থাকায় ওই ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক মইনুদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।
