ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাসানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হলে (সাহিত্য পরিষদের পাশে) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লিটু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপের সাবেক সভাপতি আবুল হাসান বিশ্বাস রাঙা মিয়া (উথলী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রকাশক ও সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি চুয়াডাঙ্গা মহকুমা ভাসানী ন্যাপ অ্যাডভোকেট মো. কামরুল আরিফিন, সিপিবি জেলা শাখার সম্পাদক মো. লুৎফর রহমান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক আলাউদ্দীন ওমর। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, মো. হাবিবুর রহমান মংলা, প্রফেসার হেলাল উদ্দীন, সাইদুর রহমান, মো. মতিউর রহমান, মনিরুজ্জামান লিপটন, সাইদুর, সেলিমুল হাবিব সেলিম, আবুল কালাম আজাদ, জাহেদ মোহাম্মদ রাজিব খান প্রমুখ।
ঝিনাইদহ:
ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি। স্মরণসভা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র মৈত্রীর সাবেক নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। এ সময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তাঁর দেখান পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।