ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে সহ-সভাপতি পদে একজন এবং নির্বাহী সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ এর কাছ থেকে সহ-সভাপতি পদে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, অ্যাড. একেএম নুরুল হাসান রঞ্জু এবং মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
