আমঝুপিতে সামাজিক নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা

আপলোড তারিখঃ 2020-11-18 ইং
আমঝুপিতে সামাজিক নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী/আমঝুপি: মেহেরপুরে সামাজিক নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আমঝুপি মউকের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মশালার আয়োজন করে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপিল উদ্দীন ও উপজেলা ইন্সট্রাক্টর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। কর্মশালায় করোনাকালীন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোচনায় তুলে ধরা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, পিটিএ প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)