জীবননগরে প্রতিবন্ধী রহিম পেলেন হুইল চেয়ার

আপলোড তারিখঃ 2020-11-18 ইং
জীবননগরে প্রতিবন্ধী রহিম পেলেন হুইল চেয়ার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: যার চলাচলের জন্য ছিল না কোনো ভ্যান গাড়ি বা হুইল চেয়ার। কোথাও যেতে হলে নিতে হত অন্য কারও সাহায্য-সহযোগিতা। মানসিকভাবে সবকিছু ঠিকঠাক থাকলেও দুটি পা ছিল তাঁর অচল। এই অচল অবস্থায় হাস্যজ্বল চেহারা নিয়ে রাস্তার পাশে বসে গ্রামের মানুষের সার্বিক খোঁজখবর নিতেন আব্দুর রহিম। কখনও কখনও মাটি হাচড়িয়ে গ্রামের এক মাথা থেকে আরেক মাথায় চলে যেতেন। দীর্ঘদিন যাবৎ মানবেতার জীবনযাপন করছিলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের দিনমজুর হযরত আলীর প্রতিবন্ধী ছেলে আব্দুর রহিম (৩০)। অবশেষে জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমানের একান্ত প্রচেষ্টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিবন্ধী আ. রহিমকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় সীমান্ত ইউনিয়ন সমৃদ্ধ যুব কমিটির আয়োজনে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গয়েশপুর নবারুন ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী আ. রহিমকে হুইল চেয়ার প্রদান করেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু, সাংবাদিক মিঠুন মাহমুদ, তুহিনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আশাদুজ্জামান লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)