মেহেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
মেহেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ প্রণোদনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুরের উদ্যোক্তারা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলের নের্তৃত্বে এ কর্মসূচি পালন করেন তাঁরা। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উদ্যোক্তরা জানান, করোনার কারণে সারা দেশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। অতিক্ষুদ্র ও ক্ষুদ্র পর্যায়ের বহু ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বহু পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। করোনা পরিস্থিতি মোকাবিলা করে যেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ঋণ কার্যক্রম ঘোষণা করেন। কিন্তু দুঃখের বিষয় নভেম্বর মাস পার হতে চললেও এখন পর্যন্ত ঋণ কার্যক্রমে সন্তেষজনক ভূমিকা পালন করছে না ব্যাংকগুলো। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব ব্যাংকই উদাসীনতার পরিচয় দিচ্ছে এবং অনাগ্রহ প্রকাশ করছে। মেহেরপুুরের অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ প্রণোদনা সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন। অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি নাইমুর রহমান, উদ্যোক্তা আজিজুল ইসলাম, শরিফুল ইসলাম পলাশ, মোমিনুল ইসলাম, শাহিনুল ইসলাম, ছুবে সুলতানা, ক্যামিলি খাতুন, মৌসুমী খাতুন, রেবেকা খাতুন, আয়েশা খাতুন, পান্না খাতুন, রাবেয়া খাতুন, সোহেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)