আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে দর্শনা পৌর মেয়র মতিয়ারের গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে দর্শনা পৌর মেয়র মতিয়ারের গণসংযোগ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন বর্তমান মেয়র মতিয়ার রহমান। গতকাল সোমবার বিকেলে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দর্শনা রেলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা রেলবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, মুকুল মিজি, মতি, রবি, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আ.গফুর, যুবলীগ নেতা সোলাইমানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)