গাঁজাসহ আটকের পর দুজনকে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
গাঁজাসহ আটকের পর দুজনকে কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে আলমডাঙ্গা উপজেলার শালিখা গ্রামে ও হাটবোয়ালিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শালিখা গ্রামের পুলপাড়ার মৃত খবির উদ্দিনের ছেলে আহসান উদ্দিন (৬৫) এবং একই উপজেলার হাটবোয়ালিয়ার মৃত খোকাই শাহার ছেলে নজরুল ইসলাম ওরফে মাইক নজরুল (৫২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শালিখা গ্রামের আহসান উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ টাকা জরিমানা করেন। অপরদিকে, একই অভিযানিক টিম বিকলে ৫টার দিকে আসমানখালীর মাইক নজরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইক নজরুলকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে আহসান উদ্দিন একজন মাদকসেবী এবং মাইক নজরুল একজন মাদক ব্যবসায়ী। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর গতকালই জেলা কারাগারে পঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)