আলমডাঙ্গায় চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
আলমডাঙ্গায় চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই চাল ব্যবসায়ীসহ চার ব্যক্তিকে বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গার পৃথক স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের আইন লঙ্ঘনের দায়ে আলমডাঙ্গা বাজারের চাল ব্যবসায়ী মৃত আজিবার রহমানের ছেলে কাশেম আলীকে ১ হাজার টাকা ও মৃত ইসমাইলের ছেলে চাল ব্যবসায়ী সেলিমকে ১ হাজার টাকা ও আলমডাঙ্গা হলুদপট্টিতে জুলহকের ছেলে ফজল আলীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে অবস্থিত নাফিস হার্ডওয়ারের ম্যানেজার রেজাউল করিমকে মাস্ক না পরার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহায়তায় ছিলেন চুয়াডাঙ্গার পাট অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান ও আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)