করোনাকালে সাংবাদিকদের বেশি ভূমিকা রাখতে হবে

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
করোনাকালে সাংবাদিকদের বেশি ভূমিকা রাখতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইউএনও দিলারা রহমান দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সঙ্গে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদের সকল কর্মকাণ্ড পরিচালনা করার স্বীকৃতিস্বরুপ ইউএনও দিলারা রহমানকে ফুলের তোড়া ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ফুলেল শুভেচ্ছা জানান দর্শনা প্রেসক্লাবের নতুন সদস্য আব্দুর রহমান ও সম্মননা ক্রেস্ট প্রদান করেন দর্শনা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান। এসময় প্রেসক্লাব সদস্য মোস্তাফিজুর রহমান কচি মেয়র মতিয়ার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান দর্শনা প্রেসক্লাবের নতুন সদস্য ওয়াসিম রয়েল, আব্দুর রহমান, শ্রী সুকমল বাধন, আব্দুল হান্নান, রিফাত রহমান ও ফরহাদ হোসেনের হাতে রজনীগন্ধা ষ্টিক তুলে দিয়ে তাদের বরণ করে নেন। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সকল কার্যক্রমে পুলিশ-প্রশাসন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে যোগসূত্র রয়েছে। তাই সবাই এক হয়ে কাজ করতে হবে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে জনগণকে সচেতন করাসহ মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। তবে এবিষয়ে সাংবাদিকদের ভূমিকা বেশি রাখতে হবে। এছাড়া বাল্যবিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও রাজনীবিদদের বড় ভূমিকা রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা যে কোনো দুর্নীতি, অনিয়ম, মাদক ও বাল্যবিবাহের তথ্য আমাকে দিলে আমি তড়িৎ ব্যবস্থা নেব। তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন।’ আমি দর্শনা প্রেসক্লাবে এসে আপনাদের সঙ্গে মতবিনিময় করে আমি খুব খুশি হয়েছি। আপনাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে বলেও জানান ইউএনও দিলারা রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান কেরু এ্যান্ড কোম্পানীর লোকসানের কথা তুলে ধরে বলেন, ‘এভাবে প্রতি বছর লোকসান হলে মিল বিক্রি হয়ে যাবে। মিলকে বাঁচাতে দর্শনায় বেশি বেশি আঁখ লাগাতে হবে। এছাড়া তিনি দর্শনা দিয়ে সড়ক পথে স্থলবন্দর চালু করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও দিলারা রহমানকে সরকারের কাছে দর্শনার গুরুত্ব তুলে ধরার অনুরোধ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। এসময় আরও বক্তব্য দেন দর্মনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য এফএ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাইটিভি ও যুগান্তরের প্রতিনিধি ইকরামুল হক পিপুল। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রনি, চঞ্চল মেহমুদ, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, আহসান হাবিব মামুন, তারিক জামান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক হানিফ মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)