সমাজের কেউই পিছিয়ে থাকবে না -ডিসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2020-11-17 ইং
সমাজের কেউই পিছিয়ে থাকবে না -ডিসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনার কারণে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরণ নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে মিশন হাতে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে তার মধ্যে আছে সবার জীবযাত্রার মানোন্নয়ন করা। সমাজের কেউই পিছিয়ে থাকবে না। সমাজের দরিদ্র অসহায় জনগোষ্ঠিকে ভাতার আওতায় এনে তাদেরকে নিয়ে কাজ করা। সমাজের প্রতিটা মানুষই যাতে ভালো থাকতে পারে সেদিকে খেয়াল রাখা। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান-ভাই। তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। তাদের প্রতি সহানুভুতি দেখাতে হবে। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনিই কোনো কিছুকে পার্থক্য করেন না। আমরা পার্থক্য করলে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অপমান করা হবে। সন্তান প্রতিবন্ধী হলেও সৃষ্টিকর্তার আশির্বাদ মনে করে তাকে লালনপালন করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারি সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়নের সাবেক সভাপতি সাংবাদিক আতিয়ার রহমান। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গার ৯টি ইউনিয়নের ৪২০ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের সদস্যকে প্রত্যেককে ২ হাজার ৫শ’ করে নগদ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী ইউনুছ আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)