গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে ৫৫০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে চরগোয়াল গ্রামের সর্দারপাড়া ঈদগাহ ময়দানের সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজত বাজার চরজিন্না সর্দারপাড়ার নজরুলের ছেলে মনজির (৩০) ও একই উপজেলার পারগোয়াল গ্রামের জাফের মালিথার ছেলে আইয়ুব আলী (৫৭)। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, এসআই সুমন ও এএসআই মহিনুল ইসলামসহ সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
