ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তুহিন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তুহিনকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত আবু তুহিন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মানিকনগর গ্রামের জব্বার আলী মন্ডলের ছেলে ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা যায়, গতকাল সকালে বৈদ্যুতিক পানির পাম্পের তারে ত্রুটি থাকায় সে তারটি অন্যত্র সারিয়ে রাখতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে জড়িয়ে যায়। এসময় তাঁকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
