যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গার চার মুখ

আপলোড তারিখঃ 2020-11-16 ইং
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গার চার মুখ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গার একজন কার্যনির্বাহী সদস্যসহ তিনজন নির্বাহী সদস্য পদ পেয়েছেন। তাঁরা হলেন- আলমডাঙ্গার মুস্তাফিজুর রহমান মাসুদ, জীবননগরের এম. জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা শহরের অ্যাড. শাহরিয়ার কবির। কার্যনির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান মাসুদের বাড়ি আলমডাঙ্গা উপজেলায়, নির্বাহী সদস্য এম জাহাঙ্গীর আলমের বাড়ি জীবননগরের রায়পুরে, জুবায়ের আহমেদ সাব্বিরের বাড়ি চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে ইউনিয়নের নীলমনিগঞ্জে এবং অ্যাড. শাহরিয়ার কবিরে বাড়ি দামুড়হুদার কার্পাসডাঙ্গায়। এরমধ্যে এম জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন ও জুবায়ের আহমেদ সাব্বির ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এছাড়া অ্যাড. শাহরিয়ার কবির হাইকোর্টের একজন আইনজীবী। যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্ররীগসহ সহসহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)