আলুকদিয়া ইউনিয়ন যুবদল নেতা জহুরুলের পিতার ইন্তেকাল, শোক

আপলোড তারিখঃ 2020-11-16 ইং
আলুকদিয়া ইউনিয়ন যুবদল নেতা জহুরুলের পিতার ইন্তেকাল, শোক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ঝোড়াঘাটা গ্রামের যুবদল নেতা জহুরুল ইসলামের পিতা নুর উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শনিবার রাত ২টার দিকে নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃতকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সকাল সাড়ে ১০টায় ঝোড়াঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে ঝোড়াঘাটা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সদর থানা যুবদলের নেতা ইমরান মহলদার রিন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতা খাইরুল আলম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মাবুদ সরকার, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম। এদিকে, নুর উদ্দীনের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচেেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)