ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল রোববার ভোরের দিকে সদর উপজেলার শোলমারী বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে। এদিন কুতুবপুর মাঠ থেকে বিজিবি সদস্যরা ২০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল মদ উদ্ধার করে। শোলমারী বিজেপি সুবেদার সুব্রত পালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কুতুবপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ও মদগুলো উদ্ধার করে। এদিকে, একই দিনে গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা কাজিপুর বর্ডারপাড়া এলাকা থেকে ১৫ বোতল মদ উদ্ধার করে। অপরদিকে, ধলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মাসুদুর রহমানের নেতৃত্বে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ও মদগুলো ফেলে পালিয়ে যায়।
