দামুড়হুদায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-11-15 ইং
দামুড়হুদায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় র‌্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ আব্দুর রশিদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত আসামী দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। গতকাল শনিবার ভোরে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়া কবরস্থান মোড়স্থ আয়েশা বিক্সের পাশে আব্দুর রাজ্জাকের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন ও স্কোয়াড কমাণ্ডার শফিকুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রশিদ নামের এক আসামীকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)