ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে খাত্তাপ (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক আলমডাঙ্গার নিমতলা গ্রামের মৃত আমিরুলের বড় ছেলে।
জানা যায়, গতকাল বিকেলে খাত্তাপ নতিডাঙ্গা বাজার থেকে বাজার করে বাড়িতে বাজার রেখে বাড়ির সামনের রাস্তায় বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের তাজুল ইসলামের ছেলে শামিম (৩০) ও বিপুল (২৫) রামদা ও লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় খাত্তাপ গুরুত্বর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম খাত্তাপকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত খাত্তাপের পক্ষ থেকে এবিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছিলো।
