ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ও বেগমপুর ইউনিয়নজুড়ে স¤া¢ব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্য শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আসন্ন নির্বাচনকে ঘিরে গতকাল নবগঠিত নেহালপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আ.লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী সাইফুল আজম মিন্টু তার কর্মী সমর্থকদের নিয়ে ডিহি গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি আগামী নির্বাচনে আ.লীগের দলীয় মনোয়ন নিয়ে নবগঠিত নেহালপুর ইউনিয়নবাসীর সেবা করার জন্য প্রার্থী হওয়ার পাশাপাশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আলী কদর, মিল্টন বিশ্বাস, মীর মফিজ উদ্দিন, মিঠু প্রমুখ। -বিজ্ঞপ্তি
