ছবির ক্যাপশন:
আরিফ হাসান:
চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন পরিষদের আমন্ত্রণে বেগমপুর বাওড়ে স্বপরিবারে নৌকা ভ্রমণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বিকেলে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বেগমপুর বাওড়ে স্বপরিবারে নৌকা ভ্রমণ শেষে তিনি মাঠে বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন এনডিসি আমজাদ হোসেন অর্ণব, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, সচিব আশাবুল হক মাছুদ, ইউপি সদস্য কায়েশ আলী, জিল্লুর রহমান প্রমুখ। নৌকা ভ্রমণকালে স্থানীয় সংগীত শিল্পীরা জেলা প্রশাসকসহ অন্যদের সংগীত পরিবেশন করে শোনান।
