মুমূর্ষ রোগীদের রক্তের ব্যবস্থা করেন তাঁরা

আপলোড তারিখঃ 2020-11-15 ইং
মুমূর্ষ রোগীদের রক্তের ব্যবস্থা করেন তাঁরা ছবির ক্যাপশন:
যুবসমাজ পাল্টে দিতে এস. জামিল ও আরিফ তরফদারের উদ্যোগ আওয়াল হোসেন, অফিস: সমাজে এমনও মানুষ আছে যারা মনবতার সেবাই নিজেদেরকে উৎসর্গ করে। বিশ্বে এমন উদহারণও অসংখ্য। তবে বর্তমান সময়ে বেশির ভাগ মানুষ তাদের স্বাথের্র জন্য ছুটে চলছে প্রতিনিয়ত। এত কিছুর মধ্যে কিছু ত্যাগী মানুষ এখনো সমাজ ও দেশের মানুষের জন্য নানা ধরণের উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। যাদের নাম বলতেই হয়। এমন দুজন মানুষ হলেন আরিফ তরফদার ও এস জামিল রুবেল। দেশের সীমান্ত অঞ্চলে থেকে সারা দেশের মুমূর্ষ রোগীদের জন্য যুবসমাজের নিকট থেকে রক্ত সংগ্রহ করছে এবং মানুষকে বাঁচিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবিষয় দর্শনা ভালবাসার বন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ তরফদার ও দর্শনা পরিবারের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এবং লাল সবুজ কেন্দীয় কমিটির সদস্য এস. জামিল রুবেল-এর নিকট থেকে জানা যায়, ২০১৫ সাল থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে রক্তদান ও সামাজিক উন্নয়ন কাজে ভূমিকা রাখছেন সংগঠনগুলো। এস. জামিল রুবেল বলেন, আমরা গত ৫ বছর ধরে ৪টি সংগঠন বিশেষ করে ঢাকাস্থ দর্শনা পরিবার, দর্শনা ভালবাসার বন্ধন, কোটালীপাড়া ব্লাড ব্যাংক ও লাল সবুজ সংগঠনের মাধ্যমে বিনামূল্যে মুমূর্ষ রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে দিয়ে আসছি। এছাড়া বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার যুবসমাজকে সাথে নিয়ে কাজ করছি। ভাঙা রাস্তা মেরামত ও মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, দর্শনা কামারপাড়ার দরিদ্র আবু সাঈদের ৫বছরের শিশু সাদিয়া চোখে সানি পড়ে অন্ধ হতে চলেছিলো। এসময় সংগঠনগুলো তার পাশে দাঁড়ায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করে। সে এখন চোখে দেখতে পারে। এছাড়া গত ৫ বছরে ২ থেকে ৩ হাজার মুমূর্ষ রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া দেশের কোথাও রক্তের প্রয়োজন হলে সারা দেশের যুবকদের নেটওয়ার্কের মাধ্যমে যে এলাকায় রক্ত প্রয়োজন সে এলাকার যুবকদের জানিয়ে দিলে নিজ খরচে গিয়ে রক্ত দিয়ে আসে এসব সংগঠনের সদস্যরা। সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করা যায়। আর সে প্রমান করেছে এস জামিল, আরিফ তরফদার ও তাদের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)