মেহেরপুরে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-11-15 ইং
মেহেরপুরে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে `মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। `জাতির পিতার বর্ণাঢ্য জীবন` শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জুমের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জতির পিতার নামকরণ বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের জায়গা মেহেরপুরের মুজিবনগর। এখান থেকেই বাংলাদেশের সৃষ্টি, এখান থেকেই প্রথম সরকার গঠন করে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিক্ষাবিদ ড. শওকত আরা হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক সচিব আলকামা সিদ্দিক, প্রফেসর হাসানুজ্জমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)