ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মুজিববর্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় উপকারভোগী নির্বাচন ও গৃহ নির্মাণের লক্ষ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ও দারিয়াপুর ইউনিয়নের কয়েককটি স্থান সরেজমিন পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। গতকাল শনিবার দুপুরে দিনব্যাপী মুজিবনগর উপজেলার বাগোয়ান ও দারিয়াপুর ইউনিয়নে বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, সংশি¬ষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্যগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুজিবশতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ১ লক্ষ ৭১ হাজার টাকায় নির্মিতব্য দুই কক্ষ বিশিষ্ট (রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ) ঘর নির্মাণ করা হবে। মুজিববর্ষে জনগণকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১ লক্ষ গৃহহীন পরিবারকে প্রদান করা হবে ‘দুর্যোগ সহনীয় ঘর’।
