প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচমাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে (১৯) চারদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী বাস সুপারভাইজার পিয়াসকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি তেতুলবাড়িয়া থেকে আটক করা হয়।
জানা যায়, গত ১০ অক্টোবর দুপুরে বারোবাজার বাসস্ট্যান্ড থেকে পাঁচমাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে চারজন যুবক তাকে যশোর জেলার নওয়াপাড়ার একটি বাড়িতে নিয়ে চারদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। চারদিন পর ওই গৃহবধুকে কাউকে কিছু না বলার প্রতিশ্রুতিতে ছেড়ে দেয়। এসময় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পিয়াস, তরু, রাকিব ও তরিকুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে উক্ত আসামীগণ পলাতক ছিলো। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে।
