মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ও খালিশপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (৩০) নামে এক গরু ব্যবসায়ী ও মামুনুর রশিদ (২৭) নামে এক পথচারি নিহত হওয়ার ঘটনা ঘটে। সবুজ মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেন ও মামুনুর রশিদ জীবননগর শহরের আব্দুল হামিদের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মহেশপুরের সেজিয়া নামক স্থানে একটি গরু বোঝাই পিকআপ উল্টে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুইটি গরুর মৃত্যু হয়। অন্যদিকে মামুনুর রশিদ খালিশপুর বাসস্ট্যান্ডে একটি বাস পরিবর্তন করে অন্য একটি বাসে উঠতে গেলে বাস চাপায় আহত হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)