ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মাদ্রাসা কর্মচারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মাদ্রাসা কর্মচারীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের একজন মাদ্রাসা কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের কেভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের বাসিন্দা ও সদর উপজেলার উত্তর কাস্টসাগরা মাদ্রাসার প্রধান সহকারী পদে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আনোয়ার হোসেনের গত বুধবার করোনা ধরা পরে। ওইদিন সকালে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়। গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেল ৪০ জন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৬০ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে বলে জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)