ফ্রান্সকে বয়কটের আহবানে মেহেরপুরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
ফ্রান্সকে বয়কটের আহবানে মেহেরপুরে মানববন্ধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
ধর্মীয় সহিংসতার উস্কানির ইন্ধনদাতা ফ্রান্সকে বয়কটের আহবানে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে ‘এসো আলোর পথে’ নামক যুব সংগঠন মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় বাংলাদেশে বিক্রি হওয়া ফ্রান্সের সকল পণ্যা বর্জনের আহবান করে ফ্রান্সকে বয়কটের ডাক দেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে `এসো আলোর পথে` যুব সংগঠনের পক্ষে থেকে হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তিকারী ফ্রান্সের সর্বাধিক বিক্রয় হওয়া পণ্য সানোফি কোম্পানির ওষুধ, বিআইসি কোম্পানির টোটাল ও গার্নিয়ারসহ বাংলাদেশে জনপ্রিয় ১৪টি ফ্রান্স কোম্পানির মালামাল ক্রয়-বিক্রয় না করতে লিফলেটসহ আহবান জানানো হয়। মানববন্ধনে হাজি ফজলুর রহমানের নেতৃত্বে হাফেজ শাহিন ও আরিফুল বিশ^াসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)