ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে আর বি পার্কিং টাইলস কারখানার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়ামের পূর্ব পাশে এই কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আর বি পার্কিং টাইলস কারখানার প্রোপাইটার ও উদ্যোক্তা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ইমারত নির্মাণ কারী শ্রমিকের সভাপতি আব্দুল করিম, জেলা টাইলস শিল্প কল্যাণ সমিতির সভাপতি আবু সাঈদ প্রমুখ। রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জহুর উদ্দিন। এর আগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আর বি পার্কিং টাইলস কারখানা উদ্বোধন করেন।
