চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-11-14 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জেলা কার্পেন্টার শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় পৌর এলাকার নয় নং ওয়ার্ডের কাঠ পট্টিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. চাঁদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রিপন মন্ডল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আসাদুজ্জামান । এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, শ্রী গৌর চন্দ্র সরকার, রেলওয়ে শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর এক নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন, তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. অলক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলবুল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া শাহাব, মো. জামাত আলী, আমির হোসেন, বাদল হোসেন, নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাসিরুদ্দিন লালু, পারভেজ আলম লাইজু, আলমগীর হোসেন, সাবেক সভাপতি ভাদু মন্ডল, পাখি ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, অটো বাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া, শ্রী বাদল কুমার শর্মা, ভাদু মন্ডল, বিরাট কুমার, আব্দুল মাজেদ প্রমুখ। মতবিনিময় সভাটির সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)